ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী আদালতকে প্রভাবিত করছেন: রিজভী

প্রকাশিত : ১৪:১১, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:১১, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী আদালতকে প্রভাবিত করছেন আবারো অভিযোগ করেছে দলটি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময়ে দায়ের করা মামলায় বিএনপি প্রধানকে বারবার আদালতে হাজির করা ষড়যন্ত্রেরই অংশ। তিনি বলেন, মিউনিখে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে তিনি আদালতকে প্রভাবিত করছেন। রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি