ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৪০ রান

প্রকাশিত : ১৯:১০, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:১০, ৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে, প্রথম দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৪০ রান। স্বাগতিকদের চেয়ে এখনো ১৪৯ রানে পিছিয়ে অজিরা। দিন শেষে ওয়ার্নার ২৩ এবং রেঁশো অপরাজিত ১৫ রানে। এর আগে, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম টেস্টের মত ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। নাথান লায়নের রেকর্ড বোলিংয়ে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় কোহলির দল। সর্বোচ্চ ৯০ রান করেন ওপেনার লোকেশ রাহুল। মাত্র ৫০ রান দিয়ে ৮ উইকেট নেন লায়ন। এটি ভারতের মাটিতে সফরকারী কোন বোলারের সেরা বোলিং।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি