ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ঘুরে দাঁড়ানোর মিশন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের মেয়েদের সামনে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল মালয়েশিয়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

পাকিস্তানের কাছে বড় হারের পর এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের মেয়েদের। এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে ৯ উইকেটে জেতে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় হারে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ একাদশ
শামীমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, মুরশিদা খাতুন, রিতু মনি, ফারিহা তৃষা, ফাহিমা খাতুন, সানজিদা মেঘলা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি