ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬

এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রয়াত অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি জামান।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১২টায় বারডেম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীর অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কস্তুরি জামান রাজধানীর সূত্রপুরের জুয়েল হকের স্ত্রী ও দুই সন্তানের জননী। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন।’

এর আগে ২০১৯ সালেও একবার স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কস্তুরি। কস্তুরি জামানের এমন অকাল মৃত্যুতে পরিবারসহ বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানাচ্ছেন এবং মরহুমার জন্য দোয়া কামনা করছেন। এ ঘটনায় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক কিংবদন্তি অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। তার পরিবারের এই শোকাবহ ঘটনায় অনেকে সমবেদনা জানিয়েছেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি