এশিয়ান গেমসে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন সৌদির আবদুল্লাহ নাদা
প্রকাশিত : ০৮:২৯, ৪ অক্টোবর ২০২৬
নাগোয়া-২০২৬ এশিয়ান গেমসে অভিষেকেই স্বর্ণপদক জিতেছেন সৌদি আরবের আবদুল্লাহ নাদা। প্রথমবার স্বর্ণ জিতে ইতিহাস করলেন সৌদির এই অ্যাথলেট।
পুরুষদের ৮৫ কেজি জিউ-জিৎসু ইভেন্টের ফাইনালে কাজাখস্তানের মিরি কাবদুলায়েভকে ৭-০ ব্যবধানে পরাজিত করে স্বর্ণ নিশ্চিত করেন নাদা।
ফাইনালে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সৌদি এই ক্রীড়াবিদ। দারুণ টেকনিক ও ধারাবাহিক পারফরম্যান্সে পয়েন্ট সংগ্রহ করতে থাকেন তিনি। বিপরীতে কাবদুলায়েভকে কোনো পয়েন্টই নিতে দেননি নাদা।
শেষ পর্যন্ত ৭-০ ব্যবধানের জয় নিয়ে এশিয়ান গেমসে নিজের প্রথম অংশগ্রহণেই স্বর্ণপদক জয় করেন তিনি।
আবদুল্লাহ নাদার এই সাফল্য সৌদি আরবের জিউ-জিৎসু অঙ্গনে নতুন অর্জন হিসেবে দেখা হচ্ছে। নাগোয়া-২০২৬ আসরে তাঁর সোনালি অভিষেক দেশটির ক্রীড়াঙ্গনে যোগ করেছে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য।
এএইচ










