ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

ভিডিও দেখুন

কিশোরগঞ্জে তিন বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ১৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের ইটনা উপজেলার রাজী গ্রামে সাড়ে তিন বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শিশুটিকে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে পুকুরে গোসল শেষে ফেরার পথে যৌন হয়রানির শিকার হয়। 

শিশুটির আপন চাচাতো ভাই বখাটে রাকিব তাকে আটকিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন হয়রানি করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে রাকিব পালিয়ে যায়। এর পর শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে শিশুটির বাবা-মা কোনো কিছু বলতে রাজী হয়নি। চিকিৎসক জানান, শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার পর পরই অভিযুক্ত বখাটে রাকিব গা-ঢাকা দিয়েছে। 
এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্তকে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি