ঢাকা, বুধবার   ১৯ আগস্ট ২০২৬

গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর করল রূপালী লাইফ ইন্স্যুরেন্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ১৯ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

নর্দান ইসলামী ইনসিওরেন্স পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট মরহুম শামসুল আলমের ১১ লাখ ৩১ হাজার ৭৬১ টাকার গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

সম্প্রতি উক্ত চেক হস্তান্তর রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া। 

নর্দান ইসলামী ইনসিওরেন্স পিএলসির পক্ষে চেক গ্রহণ করেন কোম্পানীর চেয়ারম্যান আল হাজ্ব নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক আবদুল্লাহ জামিল মতিন, মোহাম্মদ আজিম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক। 

রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন-  এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুল্লাহ এবং মোঃ হারুনুর রশিদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি