ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ২৭ মে ২০২৪ | আপডেট: ১২:৩৭, ২৭ মে ২০২৪

Ekushey Television Ltd.

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী ইনভেস্টমেন্ট প্রসিডিউর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মোস্তফা খায়ের উক্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিনিয়োগ প্রদান ও এ বিষয়ে পরিপালনীয় নীতি-নির্দেশনা সংক্রান্ত বিভিন্ন সেশন পরিচালিত হয়। 

অনুষ্ঠানে ব্যাংকের চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্যসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি