ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬

চ্যানেল আইয়ের যুগ্ম সম্পাদক প্রণব সাহা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ৭ জুন ২০১৮ | আপডেট: ১২:৫৯, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহা আর নেই। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার ভোরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বেশ কিছুদিন তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
প্রণব সাহার মরদেহ সেগুনবাগিচায় নিজ বাসায় নেয়া হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে নেয়া হবে। সেখান থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য চ্যানেল আই প্রাঙ্গণে আনার পর নিজগ্রাম মানিকগঞ্জের গড়পাড়ায় শেষকৃত্য হবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি