ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১
প্রকাশিত : ১৬:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পরে প্রবাসীর স্ত্রীকে ছেলের সামনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার ভিডিও ধারণ করে অভিযুক্তরা।
ধর্ষণের শিকার প্রবাসী স্ত্রীর শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
এ ঘটনার বিচার চেয়েছেন ওই নারীর দেবর রাসেল মিয়া।
এই ঘটনায় জড়িত রাজীব মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গফরগাঁওয়ের চরকারি কালিবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতি শেষে ডাকাতদল প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ছেলের সামনেই তার মাকে দুই ভাই আরিফ ও শরীফ সংঘবদ্ধ ধর্ষণ করে। বাকি তিন ডাকাত সহায়তা করে।
ঘটনার সাথে জড়িতরা হচ্ছে- চর কালিবাড়ি এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ, আরিফ, মমিনের ছেলে ফাহিম, মোফাজ্জলের ছেলে রাজিব ও নূরুল হকের ছেলে এনামুল। তারা এলাকায় চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত।
এএইচ
আরও পড়ুন










