ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৬, ২৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শেফালি খাতুন নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শেফালি খাতুন দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের  মাজেদুল ইসলামে স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের সখেরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়,দুপুরে শেফালি খাতুন নিজ ঘরে ফ্যানের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। তার চিৎকারে পাশের ঘরে থাকা অন্য ছুটে এসে দেখে মেঝেতে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। 

উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুর রহমান মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যান।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি