ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকার আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। তাকে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নিজ বাসায় গুলিবিদ্ধ হন তিনি। 

এ বিষয়ে আজাদ বলেন, আজ ভোরে গ্রীল কাটার শব্দে তার ঘুম ভাঙে। এ সময় তিনি বাসায় দুর্বৃত্তদের উপস্থিতি টের পান। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন্নাহার আহত হন। 

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, অভিনেতার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি