ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, আবারও বাবা হচ্ছেন শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গেই সিনেমায় নাম লিখিয়েছেন। কয়েকদিন ধরেই মিডিয়ায় গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল আবারও মা হচ্ছেন বুবলী। এবার সেই গুঞ্জনই যেন সত্য হতে চলেছে।

জানা গেছে, বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং শাকিব খানের পরামর্শেই সন্তান জন্মদানের প্রস্তুতি নিচ্ছেন তিনি। গণমাধ্যমকে একাধিক সূত্র বিষয়টিকে নিশ্চিত করেছে। 

গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী। তখনই তাদের সম্পর্ক ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ালেও এবার সেটিই সত্য বলে জানা যাচ্ছে।

শারীরিক ঝুঁকির কারণে আপাতত শুটিং বন্ধ রেখেছেন বুবলী। ‘ঢাকাইয়া দেবদাস’ ছবিতে আদর আজাদের বিপরীতে চার দিন শুটিং করলেও দ্বিতীয় লটের জন্য শিডিউল দেননি। জানা গেছে, তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রে যাবেন সন্তান জন্ম দিতে- যেমনটা হয়েছিল বীরের সময়ও।

এদিকে প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানিয়েছেন, বুবলীকে ছাড়াই ছবির বাকি কাজ শেষ করতে হবে, কারণ প্রায় দেড় বছরের বিরতিতে যাচ্ছেন নায়িকা। 

উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে প্রথম সন্তানের জন্মের খবর নিজেই প্রকাশ করেছিলেন বুবলী। বর্তমানে তার ‘পিনিক’ সিনেমা মুক্তির অপেক্ষায়, আর সর্বশেষ তাকে দেখা গেছে ‘জংলি’ সিনেমায়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি