পূবাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১২:৪৬, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫০, ২ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের পূবাইলের ডেমরপাড়া এলাকা থেকে প্রাপ্তি মল্লিক পূজা নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে স্বজনেরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাপ্তি মল্লিক পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। সে উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর পূর্বে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্রের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না।
পুলিশ যায়, গত শুক্রবার ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসলের পর নিজ কক্ষে অবস্থান করছিলেন। রাতে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহ করেন।
পরে অন্য কক্ষের সিলিং দিয়ে ওই কক্ষে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পায় স্বজনেরা। পরে দরজা খুলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয় স্বজনেরা।
পূবাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। আইনগতভাবে বিষয়টি দেখা হচ্ছে।
এএইচ
আরও পড়ুন










