ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

ফিরছেন চাঁদনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:৪৮, ৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। ৬ বছর পর অভিনয়ের ডয়েরি খুলছেন। ইতিমধ্যে কয়েকটি নাটকে কাজের কথাও চূড়ান্ত হয়েছে।

কিছুদিন আগে হারিয়েছেন বাবাকে। সব মিলিয়ে ভালো যাচ্ছিল না সময়টা। নিজেকে গুছিয়ে আবার কাজে ফিরছেন অভিনেত্রী। সম্প্রতি কয়েকটি কাজের স্ক্রিপ্টও পেয়েছেন। সব মিলে গেলে শিগগিরই তাকে টেলিভিশনের পর্দায় আবার নিয়মিত দেখা যাবে।

চাঁদনী বলেন, সংসারের জন্য ছয় বছর ধরে অভিনয় থেকে দূরে ছিলাম। অতীত নিয়ে আর বসে থাকতে চাই না। নিজেকে আবার কাজ করার জন্য প্রস্তুত করে তুলেছি।

‘দুখাই’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৯৪ সালে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। তিনি চলচ্চিত্র, টেলিভিশন ও নাটকে অভিনয় করেছেন। দুখাই, লালসালু ও জয়যাত্রার মতো ছবিতে তিনি অভিনয় করেছেন।

এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি