ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ববির প্রশ্নফাঁসের চেষ্টা: আটক ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তিদের মধ্যে ৩ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আজ শনিবার সকালে আরশেদ আলী কন্ট্রাকটার গলি থেকে তাদেরকে আটক করা হয়েছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করে।

চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. নাসির উদ্দিন জানিয়েছেন।

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি