ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

বেনাপোলে ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেফতার ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২২:০০, ৫ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার করে আনা ২৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ ফয়সাল হোসেন (১৯) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে সীমান্তের সাদিপুর গ্রামের ব্রীজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। ফয়সাল বেনাপোলের বড়আঁচড়া গ্রামের আব্দুল মুজিদের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মাদক পাচারের গোপন সংবাদে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ ফয়সালকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগী দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ফয়সালের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে বলে তিনি জানান।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি