ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশিত : ১৫:২৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা বলেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির জানান, জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যুতে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের চাকরি ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাসিনা কন্যা পুতুলের নিয়োগ ছিল ত্রুটিপূর্ণ। জাতিসংঘের জন্য এটি লজ্জাজনক।
এমএইচ
আরও পড়ুন










