ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

ভূমিহীনদের জায়গায় বেড়িবাঁধ নির্মাণে ক্ষতিপূরণের দাবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বেড়িবাঁধ নির্মাণের ক্ষতিপূরণ ও ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালীর হাতিয়ার ভূমিহীন নারী-পুরুষ। সোমবার সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে হাতিয়ার চানন্দী ইউনিয়নের কয়েক শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। তারা জানান, ২০১৭ সালের দিকে নলেরচর, কেয়ারিং চর ও চরনঙ্গলিয়ায় ভূমিহীনদের উচ্ছেদ করে একটি বেড়িবাঁধ করে সিডিএসপি। কথা ছিল পার্শ্ববর্তী মৌজার মূল্য অনুপাতে তিনগুণ বেশি দাম দেয়া হবে। কিন্তু দীর্ঘ তিনবছর অতিবাহিত হলেও সিডিএসপি কোনো ক্ষতিপূরণ দেয়। 

ভূমিহীনরা আরও বলেন, একদিকে নদী ভাঙনের শিকার হয়ে তারা বাস্তচ্যুত হচ্ছে। অপর দিকে তাদের মালিকানাধীন জমির উপর দিয়ে বেড়িবাঁধ করে পুনরায় তাদেরকে বাস্তুচ্যুত করা হয়েছে। তারা জমির ক্ষতিপূরণ ও দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানান। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি