ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৪, ২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

নড়াইলের নড়াগাতি থানার চরডুমুরিয়া এলাকায় মধুমতি নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নড়াগাতি থানার এস আই সঞ্জিত কুমার জানান, স্থানীয় লোকজন নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি