ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

রায়ো ভায়োকানোর সঙ্গে ২-২ গোলে ড্র করলো স্পোর্টিং গিজন

প্রকাশিত : ১৩:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

স্প্যানিস লিগ ফুটবলে রায়ো ভায়োকানোর সঙ্গে ২-২ গোলে ড্র করলো স্পোর্টিং গিজন। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুদল। খেলার ৫ মিনিটে স্ট্রাইকার গুয়েরো গোল করলে ১-০তে এগিয়ে যায় গির্জন। ৩৯ মিনিটে রায়ো ভায়োকানোর হয়ে গোল করে দলকে সমতায় ফেরান স্ট্রাইকার মিকু। প্রথমার্ধের শেষ মুর্হূতে গির্জনের হয়ে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার অ্যালেন। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সানচেজ রুইজ গোল করলে আবারো সমতায় ফেরে রায়ো ভায়োকানো। ম্যাচের বাকি সময় আর গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি