ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

সাবেক স্ত্রীর ঈদ পার্টিতে ঋত্বিক রোশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিচ্ছেদ হয়ে গেলেও একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করছেন না ঋত্বিক রোশন ও সুজানা খান। এবার সাবেক স্ত্রীর আয়োজিত ঈদ পার্টিতে দেখা গেছে ঋত্বিককে। 

জানা গেছে, গত বুধবার ঈদুল আজহা উপলক্ষে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন সুজানা খান। যেখানে উপস্থিত ছিলেন- দিয়া মির্জা-সাহিল সংঘ দম্পতি, কিম শর্মা, জ্যাকি ভাগনানি এবং টেলিভিশন তারকা কারিশমা তান্নাসহ প্রমুখ। আর সেই পার্টিতেই দেখা গেছে ঋত্বিককে।

কালো রঙের পাঞ্জাবি পরে পার্টিতে হাজির হয়েছিলেন ডুগ্গু (ঋত্বিকের ডাকনাম)। আর সে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

সূত্র : বলিউড লাইফ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি