ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

সড়কে প্রাণ হারালেন সেনা সদস্য বিল্লাল

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৫, ৯ মে ২০২৩

Ekushey Television Ltd.

যশোরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য মো. বিল্লাল হোসেন (৪) নিহত হয়েছেন।

সোমবার বেলা ১টার দিকে যশোরের পালবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ বিল্লাল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে গাজনা গ্রামে রিয়াজুদ্দিন কারিগরের ছোট ছেলে। সে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

যশোর ক্যান্টনমেন্টে ডিউটি চলাকালিন সময় দুর্ঘটনায় তিনি মারা যান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি