ঢাকা, সোমবার   ২৩ মার্চ ২০২৬

হ্যামবুর্গ ইউরোপিয়ান ওপেনের কোয়ার্টারে থিয়েম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

হ্যামবুর্গ ইউরোপিয়ান ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ডমিনিক থিয়েম। শেষ আটে উঠার লড়াইয়ে প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফুকোভিক্সকে হারিয়েছেন তিনি।

প্রথম সেট থেকেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন দুজন। প্রথম সেটে তুমুল লড়াই করে ৭-৫ গেমে জয় নিয়ে এগিয়ে যান অস্ট্রিয়ান ডমিনিক।

পিছিয়ে পরে দ্বিতীয় সেটে আর ফিরতে পারেননি মার্টন। দ্বিতীয় সেটেও তিনি হেরে যান ৬-১ গেমে। আর এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন শীর্ষ বাছাই ডমিনিক থিয়েম।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি