ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

গানের জগতে পথচলায় রানু মণ্ডলের কয়েকটি অভিজ্ঞতা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ১৮ জুন ২০২০ | আপডেট: ২০:১৭, ১৮ জুন ২০২০

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনের ফেসবুক লাইভে গানের রঙিন পথচলায় নিজের জীবনের বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন রানু মণ্ডল। কণ্ঠশিল্পী কমলিকা চক্রবর্তীর উপস্থাপনায় ‘নতুন ছন্দে’লাইভ অনুষ্ঠানে জানান কিভাবে তিনি রানু মণ্ডল হয়ে উঠলেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ও ভারতীয় সময় বিকাল ৫টায় একুশে টেলিভিশনের ভেরিফায়েড পেজে লাইভ প্রচারিত হয়। 

লাইভ অনুষ্ঠানে বম্বের হিমেশ রেশমিয়ার সঙ্গে গানের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। কিভাবে তার সঙ্গে যোগাযোগ হয় তা বলেন তিনি।  মুভির গানে প্লেব্যাক করার সময়কার অনূভূতি ব্যক্ত করেন রানু মণ্ডল। রানু মণ্ডলকে নিয়ে বিভিন্ন ট্রলের জবাব দেন তিনি। 

 

একুশের ফেসবুক পেজ https://www.facebook.com/Ekushey24online/ এ লাইক দিয়ে একুশের সঙ্গেই থাকুন। 

উল্লেখ্য রানু মণ্ডলের সঙ্গে লাইভের মাধ্যমেই যাত্রা শুরু হলো একুশের ফেসবুক লাইভ গানের অনুষ্ঠান ‘নতুন ছন্দে’।

কমলিকা চক্রবর্তী এর আগেও একুশে টেলিভিশনের মর্নিং শো চায়ের সকাল উপস্থাপনা করেছেন। সকাল বেলার ভিন্নধর্মী ওই গানের অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও কণ্ঠশিল্পী হিসেবে তিনি দুই বাংলাতেই সুনামের সঙ্গে গান করছেন। বাংলাদেশ ও ভারতে স্টেজ শো করে দর্শকদের মাঝে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। 

২০১৯ সালের সবচেয়ে বড় সেনসেশন রানাঘাটের রানু মণ্ডল। রানাঘাট স্টেশনে তার গান শুনে মুগ্ধ হয়ে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক ব্যক্তি। তারপর থেকেই ভাইরাল রানু। ডাক পান তিনি মুম্বাই থেকে। হিমেশ রেশমিয়ার হাত ধরে বলিউড ছবিতে প্লে-ব্যাকও করেন তিনি। 

২০০০ সালের ১৪ এপ্রিল বাংলার চিরায়ত উৎসবের দিন নববর্ষে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় একুশে টেলিভিশনের। প্রতিষ্ঠার পর থেকেই একুশে টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ, বৈচিত্র্যময় অনুষ্ঠানের সৌন্দর্য্য ছড়িয়ে জয় করে কোটি দর্শকের মন।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি