জুলাইয়ের ২১ দিনে রেমিট্যান্স এলো ২.১০ বিলিয়ন ডলার
প্রকাশিত : ১৮:১২, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ২০:২৫, ২২ জুলাই ২০২৬
চলতি জুলাই মাসের ২১ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.০৯৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৫ শতাংশ বেশি।
বুধবার (২২ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রিয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ০৯৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৬৯৬ বিলিয়ন মার্কিন ডলার।
২১ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে ৭৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এএইচ
আরও পড়ুন










