ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের সম্মান চতুর্থ বর্ষের ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ২৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ২৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের সম্মান চতুর্থ বর্ষের ফল প্রকাশিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সাত কলেজের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে গত ৮ অক্টোবর ঢাবি অধিভুক্ত সাত কলেজের ফলাফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে নীলক্ষেত এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ঘোষণা দেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

ফলাফল জানতে ভিজিট করুন, অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে (www.7college.du.ac.bd) এ।

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি