ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

তৈমুর-ইনায়ার প্রথম রাখি বন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সাইফ আলি খান এবং কারিনা কাপূরের একমাত্র ছেলে তৈমুর আলি খান। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে থাকে এই স্টার কিড এবার রাখির মতো স্পেশ্যাল দিনে ভাইরাল হয়ে গেল।
সোহা আলি খানের মেয়ে ইনায়া অর্থাৎ পিসতুতো বোনের সঙ্গে প্রথম রাখি সেলিব্রেট করল তৈমুর। সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করেছেন স্বয়ং সোহা। আর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
খান পরিবারে জমিয়ে রাখির সেলিব্রেশন হয়েছে। যাতে উপস্থিত ছিল সাইফের প্রথম পক্ষের ছেলে ইব্রাহিম এবং মেয়ে সারাও।

অন্যদিকে সাইফের হাতে রাখি পরিয়ে দেন সোহা। বিভিন্ন খাবারেরও আয়োজন করা হয়। সকলের গ্রুপ ছবিও শেয়ার করেছেন সোহা। কিন্তু সকলেরই নজর যেন ছিল তৈমুরের দিকেই।  
সূত্র : আনন্দবাজার
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি