দেয়াল চাপা পড়ে প্রাণ গেল ২ ভাইয়ের
প্রকাশিত : ১৭:৫৮, ২ মে ২০২১
দিনাজপুরের নবাবগঞ্জে খেলতে গিয়ে মাটির দেওয়াল চাপা পড়ে শাহারিয়ার রহমান (১০) ও ফাইজার ইসলাম (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্ম্পকে তারা দু'জন আপন চাচাতো ভাই। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাঘোগবিন্দুপুর কুটিপাড়া এলাকায় নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহারিয়ার রহমান কুটিপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে ও ফাইজার ইসলাম একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
বিনোদনগর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, মর্মান্তিক এই ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে গিয়েছি এবং পুলিশকে ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ করেছি। পুলিশ সে মোতাবেক আমাদের কাছে লাশ হস্তান্তর করেছে।
নবাবগঞ্জ থানার এসআই আব্দুস সালাম জানান, সকালে বাড়ির আঙ্গিনায় পুরাতুন মাটির দেওয়ালের পাশে কাঠাঁলগাছ তলায় ওই দুই শিশু খেলা করছিলো। এসময় হঠাৎ করে মাটির দেওয়ালটি ভেঙ্গে তাদের উপর পড়ে, এসময় মাটির দেওয়ালের চাপা খেয়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়েছে। এবিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেআই//
আরও পড়ুন










