ঢাকা, শুক্রবার   ০৭ আগস্ট ২০২৬

বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১২, ৭ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও পড়ালেখা শেষে তারা যেন নিজ দেশে ফিরে আসতে উৎসাহিত হন, সরকার সে ধরনের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ফ্যাড-ক্যাব আয়োজিত ১৪ তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যুব সমাজের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান তৈরিতেও কাজ করছে সরকার। এছাড়া, শ্রমিকদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতেও জোড় দিচ্ছে সরকার।

এসময়, এডুকেশন কনসালটেন্সির নামে অনেক অসাধু চক্র শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের ঠেকাতে কাজ করছে সরকার। দালাল চক্রকে রুখতে তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বানও জানান শামা ওবায়েদ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি