ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

বেনাপোলে বিদেশি মদসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪১, ২৯ মে ২০২১

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে পাঁচ বোতল বিদেশি মদসহ মিয়ারাজ হোসেন বাপ্পি (২৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার দুপুরে বিজিবির নিজস্ব গোয়েন্দা এফআইজির হাবিলদার আনোয়ার হোসেনসহ চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী তাকে হাতেনাতে আটক করেন। 

আটক মিয়ারাজ হোসেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের বেলতলা এলাকার নজরুল ইসলামের ছেলে।

চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের সামনে থেকে পাঁচ বোতল বিদেশি মদসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি