ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

মুন্সীগঞ্জে পৃথক স্থান থেকে ২ মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৫:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৩২, ১১ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

deadমুন্সীগঞ্জ সদরের দক্ষিণ ইসলামপুর ও টঙ্গিবাড়ির বেতকা এলাকা থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দক্ষিণ ইসলামপুর এলাকার যুগীনিঘাট এলাকা থেকে নুরু মিয়া নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে, বেতকা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ডোবা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহ দুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি