ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

শরনখোলা উপজেলা পরিষদে উপ-নির্বাচন, জনতার মুখোমুখি ৩ প্রার্থী

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৪, ১৪ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বাগেরহাটের শরনখোলায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী তিন প্রার্থী একই মঞ্চে জনতার মুখোমুখি হলেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শরণখোলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সর্বদলীয় সম্প্রীতির ঐক্য ফোরাম নামের একটি সংগঠন জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত, জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী খান মতিয়ার রহমান ও জাতীয় পার্টির এ্যাডঃ শহিদুল ইসলাম উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকারসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় শতাধিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। তারা তিন প্রার্থীকে এলাকার সমস্যা সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রার্থীরা যার যার অবস্থান থেকে জনগণকে উত্তর দেন। এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। আগামী ২০ অক্টোবর শরনখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি