ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

সুগন্ধা নদী থেকে ৭ হাজার মিটার কারেন্ট জালসহ মা ইলিশ জব্দ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ২১:০২, ১৬ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত) সাত হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। নলছিটি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। 

মৎস্য বিভাগ জানায়, সুগন্ধা নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছিল জেলেরা। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৎস্য বিভাগ ও পুলিশ দুটি দলে নদীতে অভিযান চালায়। অভিযান টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। 

এসময় নদী থেকে সাত হাজার মিটার জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, নলছিটি থানার পরিদর্শক (ওসি) আবদুল হালিম তালুকদার ও নলছিটি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমণি কান্ত মিস্ত্রি। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি