ঢাকা, সোমবার   ০৮ জুন ২০২৬

দুই কিশোর নিখোঁজ, সন্ধান চায় স্বজনরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ৮ জুন ২০২৬ | আপডেট: ১৯:৫২, ৮ জুন ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম জেলার মীরশ্বরাই উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের উত্তর মরগাং এলাকা থেকে দুই কিশোর নিখোঁজ হয়েছে। তাদের সন্ধান চেয়েছে স্বজনরা।

রোববার (৭ জুন ২০২৬) বিকাল আনুমানিক ৪টায় তারা নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ দুই কিশোর হলেন- মেহেরাজ (১৪) ও মোরছালিন (১৩)। তারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

এ ঘটনায় মিরশ্বরাইয়ের জোরারগঞ্জ থানায় জিডি করা হয়েছে।

পরিবার থেকে তাদের সন্ধান চাওয়া হয়েছে। কেউ খোঁজ পেয়ে থাকলে ০১৮২৯৩০৭৪৯৮ ও ০১৮১৭৩০৯৬১৬ নম্বরে যোগাযোগ জন্য অনুরোধ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি