ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১২ জুন ২০২৬ | আপডেট: ১৬:০৭, ১২ জুন ২০২৬

Ekushey Television Ltd.

খুলনার লবণচোরায় রফিকুল ইসলাম গাজী ওরফে ঢাকাইয়া রফিক নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ শুক্রবার দুপুরে তাকে গুলি করা হয়। 

তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লবণচোরা থানার অফিসার ইনচার্জ  সৈয়দ মোশারফ হোসেন জানান, খুলনা মহানগরীর লবণচোরা থানাধীন মাথাভাঙ্গা কাজীপাড়া ১০ গেট এলাকায় আজ শুক্রবার বেলা সাড়ে বারোটায় নিজ এলাকায় আনিসের দোকানের সামনে গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিককে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন রফিককে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা কি কারণে মেরেছে এখনো পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, নিহত রফিক বটিয়াঘাটা জলমা ইউনিয়ন বিএনপির একজন সদস্য। তিনি বটিয়াঘাটা লবণচড়া থানাধীন কাজীপাড়ার রতন গাজীর ছেলে।

উল্লেখ্য, খুলনা মহানগরে বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চলমান। এর মধ্যেই প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি