ঢাকা, রবিবার   ১৪ জুন ২০২৬

গুলিতে নিহত যুবকের লাশ ২৬ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ১৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র গুলিতে নিহত মোঃ মুজিবুর রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার রাত ৮টায় আইনী প্রক্রিয়া শেষে বিএসএফের পক্ষে ১৯৯ বিএসএফ ব্যাটলিয়ন কমান্ডার দেবাশীষ বর্ম ও বিজিবির পক্ষে আমতলা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল খায়ের লাশ হস্তান্তরে উপস্থিত ছিলেন। 

এছাড়া কুলাউড়া থানার ওসি ও ভারতের ইরানী থানার ওসিও উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সন্ধ্যার কিছু পরে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত দিয়ে মনু নদী পাড়ি দিয়ে মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু  হয়।

এ বিষয়ে  ৪৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত মুজিবুর চোরাকারবারী চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে চোরাচালানীর অভিযোগ রয়েছে।
 
শুক্রবার  দত্তগ্রাম এলাকা দিয়ে মুজিবুরসহ বাংলাদেশী ৬ থেকে ৭ জন মালামাল পাচারের উদ্দেশ্যে  সীমান্ত পিলারের প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ লাঠিয়াপুড়া ক্যাম্পের সদস্যরা ২/৩ রাউন্ড ফায়ার করলে মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি