ঢাকা, শনিবার   ২২ আগস্ট ২০২৬

ভারী বর্ষণে খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ২২ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে ভারী বর্ষণে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাত্র তিন ঘণ্টার রেকর্ড বৃষ্টিপাতে মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে প্লাবিত হয়েছে দীঘিনালা ও সদরের বিভিন্ন নিচু এলাকা।

শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতের আকস্মিক এই বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

মাইনী নদীর পানির বৃদ্ধি পেয়ে দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালি ও বোয়ালখালি ইউনিয়নের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত করেছে। নদীর পানি উপচে দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অভ্যন্তরীণ যান চলাচল ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজীল আহম্মেদ জানান, গত রাতের ভারী বর্ষণে মাইনী নদীর ঢলে নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম ও কৃষি জমি প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি