জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং বডি ভেঙ্গে যোগাযোগ বন্ধ
প্রকাশিত : ১৩:০৮, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:১৪, ২২ আগস্ট ২০২৬
জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং বডি ভেঙ্গে যাওয়ায় লাইনে আটকে গেছে ট্রেনটি। এতে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
শনিবার সকালে চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখে বরেন্দ্র এক্সপ্রেস ৭৩২ নম্বর ট্রেনটি পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরেই স্প্রিং ভেঙ্গে আটকে যায়।
ট্রেনের পরিচালক জানোয়ার হোসেন জানান, এই ঘটনায় ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেনটি এবং যাত্রীরা রক্ষা পেয়েছে।
এই ঘটনার পর থেকে জয়পুরহাট এর উপর দিয়ে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বরেন্দ্র ট্রেনের পরিচালক থানার হোসেন জানান, পার্বতীপুর এবং সান্তাহার স্টেশনে রিলিফ ট্রেনের জন্য জানানো হয়েছে এবং ইতিমধ্যে সান্তাহার থেকে একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তবে ঠিক কতক্ষণ নাগাদ রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসবে এবং উদ্ধারকারী ট্রেনগুলো বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিকে কতক্ষণ নাগাদ সচল করতে পারবেন সে সম্পর্কে জানাতে পারেনি কেউ।
ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছে।
এএইট
আরও পড়ুন










