ঢাকা, মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় মাদ্রাসাছাত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক ঘটনায় মাদ্রাসা ছাত্রীসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এরমধ্যে রামকান্তপুরের মাহিয়া খাতুন (১১) মনিরুল ইসলামের মেয়ে এবং অপরজন বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। 
সোমবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার পাইকপাড়া মোড় এলাকায় তার মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল হতে মরদেহটি উদ্ধার করা হয়।

আরেক ঘটনায়, উল্লাপাড়া থানার রামকান্তপুর গ্রামের মাদ্রাসার ছাত্রী মাহিয়া তার দাদীর সাথে অভিমান করে রোববার রাতে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করে। 

দুটি লাশই ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি