ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাত-পা বাধা বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে লিটন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে আইয়ুব আলী নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ভাঙ্গারি ব্যবসায়ী উপজেলার কাচঁপুর উত্তরপাড়া এলাকার  আলতাফ হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি আইয়ুব আলী। বন্ধ জালালাবাদ ওষুধ কোম্পানির একটি গোডাউন ভাড়ায় নিয়ে তিনি ভাঙ্গারীর ব্যবসা করতেন। আজ বেলা ১১টা গোডাউনে পিছনের ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আবদুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জরিতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। 

এদিকে, নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় সকালে নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে লিটন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান জানান, সকালে ভবনের পেছনে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। সে দেওভোগ পাক্কা রোড এলাকার আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও চাঁদপুর জেলার মৃত ইউনুস মিয়ার ছেলে। 

ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি