ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় লাটাহাম্বার উল্টে নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ১০ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলোর দেউলী গ্রামে একটি লাটাহাম্বার (ভটভটি) উল্টে আশাদুল হক (৪৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভটভটি চেপে ইটভাটায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশাদুল একই উপজেলার নাপিতখালী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং দেউলী গ্রামের দেশ ইটভাটার শ্রমিক।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল খালেক জানান, লাটাহাম্বারটি দেউলী গ্রামে সড়কের ধারে খাদে উল্টে যায়। এসময় খাদের গাইডওয়ালের সঙ্গে মাথায় আঘাত পান আশাদুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি