ঢাকা, শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মোবাইলে আর্থিক সেবার ক্ষেত্রে অপরাধ শনাক্তকরণ ও তা প্রতিরোধের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণের ডিস্ট্রিবিউটরদের নিয়ে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক এক কর্মশালা করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ 

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এ কর্মশালায় মানি লন্ডারিং প্রতিরোধের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্র, ডিস্ট্রিবিউটরদের সচেতনতা বৃদ্ধির উপায়, সন্দেহজনক লেনদেন রিপোর্টিং এবং প্রতারণা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় অনলাইন জুয়া প্রতিরোধ, মানিলন্ডারিং এবং সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন দিক তুলে ধরে এ ধরনের অপরাধের শাস্তি ও তা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সন্দেহজনক লেনদেন রিপোর্টিং এবং প্রতারণা রোধে ডিস্ট্রিবিউটরদের করণীয় বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 

কর্মশালায় নগদে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “আমরা সর্বশক্তি দিয়ে যেকোনো আর্থিক অপরাধ প্রতিরোধের চেষ্টা করছি এবং প্রায় সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছি।”

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক কামরুল হাসান আজাদ জুয়া প্রতিরোধের বিষয়ে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে বলেন, “গত জুলাই মাসে জুয়া প্রতিরোধে যে আইন পাস হয়েছে, তা অত্যন্ত কার্যকরী ও সময়োপযোগী।”

নগদের কর্মকর্তারা জানান, শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কই প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। তাই নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী এই সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখবে নগদ। 

কর্মশালায় আরও বক্তব্য দেন নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া এবং চিফ স্ট্রাটেজিক রিলেশন্স অফিসার এম মাহবুব আলম। অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটররা ব্যবসা পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ ও আইনের নানা দিক নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি