ঢাকা, রবিবার   ১৭ মে ২০২৬

বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ ঢাকায় গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ১৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট পদত্যাগ করেন অধ্যাপক ড. হাসিবুর রশীদ। তিনি জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্ত আসামি।

গত ৯ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। 

এর মধ্যে বেরোবির সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ বাচ্চুকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন ট্রাইব্যুনাল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি