এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশনের আহ্বান
প্রকাশিত : ১৪:৫৩, ২৬ জুলাই ২০২৬
বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়গুলোতে যেসব শিক্ষার্থী অংশ নিতে ইচ্ছুক, তাদেরকে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে স্ব স্ব কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক নির্দেশনায় এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়, চট্টগ্রাম বোর্ড ব্যতীত অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে গত ১৩ জুলাইয়ের এইচএসসির পদার্থবিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্র, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে।
সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলোকে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে স্ব স্ব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সুযোগ থাকবে কি না, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এএইচ
আরও পড়ুন










