ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ২৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ১৪ মার্চ থেকে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল।

সোমবার (২৪ আগস্ট) এ সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। 

প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হবে। সব তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল এবং ২২ এপ্রিলের মাঝে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

একনজরে এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন দেখে নিন—

১৪ মার্চ ২০২৭ (রোববার): বাংলা (আবশ্যিক)-১ম পত্র / সহজ বাংলা-১ম পত্র

১৬ মার্চ ২০২৭ (মঙ্গলবার): বাংলা (আবশ্যিক)-২য় পত্র / সহজ বাংলা-২য় পত্র

১৮ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র

২১ মার্চ ২০২৭ (রবিবার): ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র

২২ মার্চ ২০২৭ (সোমবার): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২৫ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): গণিত (আবশ্যিক)

২৮ মার্চ ২০২৭ (রবিবার): বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৩০ মার্চ ২০২৭ (মঙ্গলবার): পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং

১ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ভূগোল ও পরিবেশ

৪ এপ্রিল ২০২৭ (রবিবার): রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ

৬ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) / শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা (তত্ত্বীয়)

৮ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): হিসাববিজ্ঞান

১১ এপ্রিল ২০২৭ (রবিবার): উচ্চতর গণিত (তত্ত্বীয়), বিজ্ঞান

১৩ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি

১৫ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা

বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্দেশনা

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করে নির্ধারিত আসনে বসতে হবে। বহুনির্বাচনী (এমসিকিউ) ও সৃজনশীল বা রচনামূলক পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যাবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।

পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

পরীক্ষার রুটিন দেখতে এক ক্লিক করুন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি