ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

বদলির আবেদনের সময় শেষ, তালিকায় সাড়ে ১৩ হাজার শিক্ষক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনের সময় শেষ হয়েছে। সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক এবার বদলির জন্য আবেদন করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় বদলির আবেদনের সময় শেষ হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, ১৩ হাজার ৬৭৭ জন প্রার্থী বদলির জন্য আবেদন করেছেন। 

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বদলির ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মাউশি।

জানা গেছে, শিক্ষকদের বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। তবে তিনি উদ্বোধন না করলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি