ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

অহংকার পতনের মূল: মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ক্যারিয়ারে সুসময় চলছে বিদ্যা সিনহা মিমের। ‘পরাণ’ সিনেমার সাফল্যের পর এবার মিমের ‘দামাল’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরইমধ্যে মিমের একটি পোস্টকে ঘিরে জল্পনা ছড়িয়েছে।

১৩ ঘণ্টা আগে ফেসবুকে একটি পোস্টে মিম লিখেছেন, ‌‘অহংকার পতনের মূল... শুধু অপেক্ষা করুন এবং দেখুন’!’

শোবিজে তারকাদের মধ্যে অনেক প্রতিযোগিতা থাকে। সেই প্রতিযোগিতা থেকে দ্বন্দ্বেও জড়িয়ে পড়েন তারা। একে অন্যকে তারা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে মিম কার উদ্দেশে স্ট্যাটাসটি লিখেছেন তা জানা যায়নি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি