ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

বিজেপিতে রদবদল, দায়িত্বে ফিরলেন স্মৃতি ইরানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ১৭ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

বেশ কয়েকজন পুরোনো নেতাকে নতুন দায়িত্বে ফেরালো ভারতীয় জনতা পার্টি। এই তালিকায় রয়েছেন দেশটির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন সোমবার ১৩ জন নেতাকে জাতীয় সহ-সভাপতি হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছেন।

জাতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সুনীল বনসল।

এছাড়া রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত, দিল্লির রাম মাধব, ওড়িশার বৈজয়ন্ত জয় পান্ডা, , মহারাষ্ট্রের ভারতী প্রবীণ পাওয়ার এবং পাঞ্জাবের মনপ্রীত সিং এবং অন্ধ্রপ্রদেশের ডি পুরন্দেশ্বরীকে জাতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি উত্তরপ্রদেশের রেখা ভার্মা বাদলকেও জাতীয় সহ-সভাপতি করা হয়েছে।

নতুন কমিটিতে বিএল সন্তোষকে জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন)-এর পদ দেওয়া হয়েছে।
এছাড়াও, দুজনকে জাতীয় যুগ্ম সম্পাদক (সংগঠন), আটজনকে জাতীয় সাধারণ সম্পাদক এবং ১৬ জন নেতাকে জাতীয় সম্পাদক করা হয়েছে।

তালিকাটি নিতিন নবীন নিজেই তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি