২৪৩ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত : ১২:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খারাপ আবহাওয়ার কারণে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে বন্দরনগরীর উদ্দেশে যাওয়ার পথে ২৪৩ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
দেশটির উদ্ধার কর্মকর্তারা রোববার এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বানজারমাসিন অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান আই পুতু সুদায়ানা বলেন, ‘আমরা ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি এবং সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধারকর্মী ও কেএন এসএআর লক্ষ্মণা ২৪১-কে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, ফেরিটির সর্বশেষ অবস্থান সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে, সেই অনুযায়ী সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’
উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির সর্বশেষ অবস্থান জাভা সাগরে শনাক্ত করা হয়েছে। বাঞ্জারমাসিনের একটি জেটি থেকে ওই স্থানটির দূরত্ব প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল।
উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি জাভা সাগরের ওই এলাকার আবহাওয়ার পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এএইচ
আরও পড়ুন










